চাবি সেই বরফমাখা রাতের কথা মনে পড়ে। আমেরিকা পৌঁছনোর প্রথম সপ্তাহান্তে একদিন নিজের ঘরের বাইরে আটকা পড়লাম, চাবি ভুলে রইল ভিতরে। সেদেশের পরিভাষায় “লকড্ আউট”। ঠিক যে মুহূর্তে চোখের সামনে দরজাটা নিজে হাতে বন্ধ করলাম, তার ঠিক সাথে সাথে বুঝলাম এই ভুলের দায় আমার, একমাত্র আমার। এবং ভিনদেশে এরপর থেকে যত ভুল করব, যা যা ভুলে যাব, যেভাবে পরিত্রাণের উপায় বের করব- তার সবটারই কেন্দ্রে রয়েছে এক আমি। যে ‘আমি’ বিশাল, অথচ মহাকালের বিশালতার কাছে তার অবস্থান ক্ষুদ্র। মানুষের মন যখন গড়া হচ্ছিল, প্রবৃত্তির সাথে সংযোগ তৈরীর জন্য অযুত অ্যাম্পিয়ারের কানেকশনও তৈরী হচ্ছিল ঠিক তার পাশে। জন্মের পর থেকে প্রথম বুলি, প্রথম হাঁটতে শেখা, প্রথম কান্নার পাশে ‘আমি’-র নির্মাণ হয়, ঐ এক চিলতে মানুষ ক্রমশ বড় হতে হতে নিজেকে প্রাধান্য দিতে শেখে। অপরকে আপন করার আগে ‘আমি’-কে বেছে নেয়; তার জন্য নির্দিষ্ট করে দেওয়া সংগ্রামে লিপ্ত হয়ে পড়ে, বিক্ষিপ্ত বাল্বের আলোর ঝলকানিকে সর্বস্ব ভেবে সমস্ত ‘আমি’-রা ভুলে যায় বোধির আলোকের জন্যে অপেক্ষা করতে। আমেরিকা আমার নিজের দেশ ছিল না, হওয়ানর কোনও অভি...
Posts
Showing posts from February, 2022