Posts

Showing posts from August, 2022
Image
শাস্তির নাম একাকিত্ব অপরাধীর বোধ যদি হয় বিলীন, যদি সে অপরাধের সংস্পর্শ ছাড়া জীবন ধারণ না করতে পারে, তবে কেমন লাগে সেই মানুষকে দূর হতে দেখতে? জিমি ম্যাকগিল কখনই সততার বড়াই করতে চায়নি, সে সফল হতে চেয়েছে। কিন্তু তার প্রবল উচ্চাশার মধ্যে একটা বিরাট ফাটল আছে। সেই ফাটল ধরে এগিয়ে বা পিছিয়ে যেতে যেতে আলো-অন্ধকারের এক শৃঙ্গারোহণে সামিল হতে হয়। বিশ্বজনীন টেলিভিশনের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি ব্রেকিং ব্যাড ( Breaking Bad ) (২০০৮-২০১৩)-এর এক বিস্ময়কর ছায়াপথ হল বেটার কল সল ( Better Call Saul ) (২০১৫-২০২২)। সল গুডম্যান সমস্যার সমাধান করতে জানে, মার্কিন বিচারবিভাগীয় ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য সদা উদগ্র সে। সে বঞ্চনা সয়ে এসেছে, উচ্চাকাঙ্ক্ষার পথ মসৃণ করে দিতে তাকে কেউ হাত বাড়িয়ে দেয়নি, উপরন্তু আপন সহোদর আড়ালে বা প্রকাশ্যে তার অপরাগতা নিয়ে বার্তালাপ চালিয়েছে। তাই জিমি ম্যাকগিল (সলের পূর্বনাম) মরিয়া হয়ে ওঠে- সে বিশ্বাস করে তার সম্ভাবনা প্রবল, কিন্তু সম্ভাবনাকে দ্রুত সমাজগ্রাহ্য করে তুলতে গেলে সোজা পথ ছেড়ে নিতে হবে চোরাগলি। নৈতিকতার জীবিকায় অনুপ্রবেশ করবে বলে সে নিজেই হয় অনৈতিক; মাথা নুইয়ে আর লুক...