Posts

Showing posts from May, 2023
Image
                                 মেইন রোপ   ভাগ্যের চাকা জীবনে কারোর ঘোরে, কারোর থাকে একেবারে স্থির। কেউ ঘোরানোর চেষ্টায় চরম নিমজ্জিত থাকে, আশপাশকে ঠিক করে দেখা হয়ে ওঠে না তার। মানুষের আয়ুষ্কালে ছোটবেলাটুকুর কিয়দংশ দারুণ ইতিবাকতায় কাটে, হয়তো সারা জীবনের সবচেয়ে ইতিবাচক ঐ পরিসর। যখন স্বপ্ন দেখার সূচনা, কেবল সূচনা নয়, যখন সব স্বপ্নকেই সম্ভবপর লাগে। সেই ক্ষণিকের তরে পথের কোনও কাঁটার কথা ধার্য্য হয় না, প্রতিবন্ধক বলে কিচ্ছুটি নাড়া দেয় না, মনে হয়, করেই ছাড়ব। শর্তবিহীনভাবে মানুষের পক্ষে সামান্যটুকু করাটা অসম্ভাব্যের কোঠায় বলেই বোধহয়, শর্তবিহীনতার এই তীব্র তাড়নাকে অন্তর থেকে প্রত্যাখ্যাত হতে দেখতে মন চায় না।    স্বপ্ন দেখার সেই স্বপ্নকাল কাটলে পরে তফাত হয় স্পষ্ট। অপর লোকে আমার থেকে কী চায়, অপরের প্রত্যাশা মেটাতে গিয়ে, সমাজের প্রত্যাশার সম্পূর্ণতা প্রাপ্তির পথে নিজের অকুতোভয় সত্তার বিলোপ ঘটে। তখন মানুষ নিজের সঙ্গে মোটামুটি একটা সমঝোতা করে নেয়, দিগন্তের সীমাকে ঘরের চৌকাঠে নিয়ে এসে ক্ষান্ত...